পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে বড় ধাক্কা? হ্যাল-এর সরে দাঁড়ানোয় কি বিপাকে পড়বে দেশের প্রতিরক্ষা! – বর্তমান নিউজ
February 12, 2026

নিউজ ডেস্ক: চিনের মোকাবিলায় দেশের আকাশসীমা সুরক্ষিত করতে হ্যাল কি তবে ভরসাযোগ্য নয়? ১৫ হাজার কোটি টাকার এএমসিএ প্রকল্প থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল সরে আসায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, তবে কি প্রতিরক্ষা ব্যবস্থায় দেরি হবে? টাটা বা কল্যাণী গ্রুপের মতো বেসরকারি সংস্থাই এখন ভরসা।
তেজস সরবরাহে বিলম্বের পর এই সিদ্ধান্ত বড় ইঙ্গিত বহন করছে। এর ফলে ২০২৮ সালের মধ্যে প্রথম দেশীয় প্রযুক্তির পঞ্চম প্রজন্মের বিমান পাওয়ার স্বপ্ন কি আদৌ বাস্তবায়িত হবে? বেসরকারি হাতে দায়িত্ব গেলে গুণমান ও গতি বাড়ার সম্ভাবনা থাকলেও, সরকারি সংস্থার পিছিয়ে পড়া উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।