বাজেটেই মিলবে ৪৫০ কিমি রেঞ্জ? মধ্যবিত্তের ইলেকট্রিক গাড়ির স্বপ্ন কি এবার সত্যি হচ্ছে! – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক : আপনার কি মনে হয় সাশ্রয়ী দামে দীর্ঘ মাইলেজ পাওয়া আসাম্ভব? ভিয়েতনামের সংস্থা ভিনফাস্ট সেই ধারণা বদলে দিতে ভারতে আনছে তাদের নতুন ইলেকট্রিক MPV ‘লিমো গ্রিন’। বড় পরিবার নিয়ে ঘোরার জন্য দারুণ এই গাড়িটি মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ৪৫০ কিমি। ১৮ লক্ষ টাকা থেকে দাম শুরু হওয়ায় এটি সাধারণ মানুষের পকেটের কথা ভেবেই তৈরি, যা সরাসরি টক্কর দেবে নামী ব্র্যান্ডের দামী মডেলগুলিকে।
দ্রুত গতির জীবনে চার্জিংয়ের ঝঞ্ঝাট কমাতে এতে থাকছে ফাস্ট চার্জার, যা মাত্র ৩০ মিনিটে ৭০ শতাংশ চার্জ নিশ্চিত করবে। অন্যদিকে, নিসান আনছে তাদের সস্তার ফ্যামিলি কার ‘গ্রাভিট’, যার দাম শুরু মাত্র ৬ লক্ষ টাকা থেকে। আধুনিক ফিচার ও শক্তিশালী ইঞ্জিনের এই গাড়িগুলো বাজারে এলে সাধারণ মানুষের যাতায়াত খরচ যেমন কমবে, তেমনই আরামদায়ক হবে দীর্ঘ যাত্রা। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তি এখন হাতের মুঠোয়।