মোবাইলে আইএসএল দেখা কি এবার বিলাসিতা? পকেট থেকে কত খসবে জানুন! – বর্তমান নিউজ

মোবাইলে আইএসএল দেখা কি এবার বিলাসিতা? পকেট থেকে কত খসবে জানুন! – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক : মোবাইলে ফুটবল দেখা কি এবার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে? এতদিন জিও-সিনেমাতে বিনামূল্যে আইএসএল দেখা গেলেও, এবার ফ্যানকোডে খেলা দেখতে বড়সড় ধাক্কা খেতে পারে আপনার পকেট। একটি ম্যাচ দেখতেই খরচ হবে ২৫ টাকা, যা মধ্যবিত্ত ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

প্রিয় ক্লাবের সব ম্যাচ দেখতে চাইলে ১৯৯ টাকা এবং পুরো মরশুমের জন্য ২৯৯ টাকা গুনতে হবে দর্শকদের। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে টাকা লাগলেও স্বস্তির খবর হলো, ক্লাবগুলোর চাপে টিভিতে সোনি স্পোর্টসেও ম্যাচগুলো দেখা যাবে। তবুও বিনামূল্যে দেখার অভ্যাস বদলে যাওয়ায় এই বাড়তি খরচের বোঝা সাধারণ সমর্থকদের ওপর কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *