রুশ তেলের বদলে স্বস্তি? ট্রাম্পের ২৫% শুল্ক হ্রাসের সিদ্ধান্ত কার্যকর হওয়ার দিনক্ষণ জানাল আমেরিকা! – বর্তমান নিউজ

রুশ তেলের বদলে স্বস্তি? ট্রাম্পের ২৫% শুল্ক হ্রাসের সিদ্ধান্ত কার্যকর হওয়ার দিনক্ষণ জানাল আমেরিকা! – বর্তমান নিউজ

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের দাবির ওপর আনুষ্ঠানিক সিলমোহর দিল ওয়াশিংটন। মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার থেকে তেল না কেনা এবং মার্কিন পণ্য আমদানির শর্তে ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি বা তার পরবর্তী সময়ে গুদাম থেকে খালাস হওয়া ভারতীয় পণ্যের ওপর এই নতুন শুল্ক হার প্রযোজ্য হবে।

অন্যদিকে, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সংসদীয় প্যানেলকে ভারত সরকার স্পষ্ট জানিয়েছে যে, দেশের স্বার্থে সস্তা ও উচ্চমানের অপরিশোধিত তেল আমদানি অব্যাহত থাকবে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই ভারতীয় সংস্থাগুলো তেলের উৎস নির্ধারণ করবে। আপাতত হোয়াইট হাউসের এই পদক্ষেপে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন মোড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *