১২ বছর থাকলেই কি ভাড়াটে বাড়ির মালিক? সুপ্রিম কোর্টের বিস্ফোরক রায়ে তোলপাড়! – বর্তমান নিউজ

১২ বছর থাকলেই কি ভাড়াটে বাড়ির মালিক? সুপ্রিম কোর্টের বিস্ফোরক রায়ে তোলপাড়! – বর্তমান নিউজ

ভারতের সম্পত্তি আইনে ‘অ্যাডভার্স পজিশন’ নিয়ে ধন্দ কাটাতে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কোনো ভাড়াটে কেবল দীর্ঘ সময় বসবাস করলেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না। ১৯৬৩ সালের লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী, যদি কেউ মালিকের বিনা অনুমতিতে টানা ১২ বছর বসবাস করেন এবং মালিক কোনো আইনি পদক্ষেপ না নেন, তবেই মালিকানা পরিবর্তনের সম্ভাবনা থাকে। তবে ভাড়াটে ও মালিকের সম্পর্কের মূল ভিত্তি যেহেতু ‘সম্মতি’, তাই ভাড়ার রসিদ বা চুক্তিপত্র থাকলে এই দাবি ধোপে টিকবে না।

আইনি জটিলতা এড়াতে সুপ্রিম কোর্ট বাড়ির মালিকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আদালত জানিয়েছে, ‘একবার যে ভাড়াটে, সে সব সময়ের জন্যই ভাড়াটে’। তবে মালিকের দীর্ঘদিনের উদাসীনতা বা উচ্ছেদ সংক্রান্ত আইনি নোটিশ না পাঠানোর সুযোগ নিয়ে কেউ ‘অ্যাডভার্স পজিশন’-এর চেষ্টা করতে পারেন। তাই নিয়মিত রেন্ট এগ্রিমেন্ট নবায়ন এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ভাড়া নেওয়া জরুরি। যথাযথ আইনি নথিপত্র থাকলে ভাড়াটে কোনোভাবেই সম্পত্তির স্বত্ব দাবি করতে পারবেন না বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *