গ্রামের উন্নয়ন আর কর্মসংস্থানে নতুন দিশা নাকি শুধুই বিভ্রান্তি

গ্রামের উন্নয়ন আর কর্মসংস্থানে নতুন দিশা নাকি শুধুই বিভ্রান্তি

নিউজ ডেস্ক : ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে বড়সড় বদল আনতে চলেছে নতুন ‘বিকশিত ভারত-জি রাম জি আইন ২০২৫’। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা জানিয়েছেন, এই আইন কার্যকর হলে গ্রামে স্থায়ী পরিকাঠামো তৈরি হবে এবং সরাসরি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে এমএনরেগা কাজে দুর্নীতি রুখতে এবং মধ্যস্বত্বভোগীদের দাপট কমাতে এই স্বচ্ছ ব্যবস্থা সাধারণ মানুষের পকেটে সরাসরি টাকা পৌঁছে দিতে সাহায্য করবে।

অন্যদিকে বিরোধীদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, না বুঝেই জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ত্রিপুরার জন্য বিশেষ কৃষি রোডম্যাপের ঘোষণা দিয়েছেন, যা স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। ৫৪৬ কোটি টাকারও বেশি প্রকল্পের এই বিনিয়োগ গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়ে সাধারণ মানুষের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *