মহাশিবরাত্রিতে বিরল রাজযোগের মহালগ্ন! ভোলানাথের আশীর্বাদে বদলে যাবে এই ৩ রাশির ভাগ্য – বর্তমান নিউজ
February 11, 2026

আগামী ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে মহাকাশে তৈরি হচ্ছে রুচক, বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ সহ একাধিক বিরল রাজযোগ। জ্যোতিষশাস্ত্র মতে, দীর্ঘকাল পর এমন শুভ সংযোগের সৃষ্টি হচ্ছে যা ১২টি রাশির জীবনেই প্রভাব ফেলবে। বিশেষ করে কুম্ভ রাশিতে চতুর্গ্রহী যোগ এবং মকর রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে এক বিশেষ আধ্যাত্মিক ও জাগতিক শক্তির মিলন ঘটবে এই পবিত্র তিথিতে।
এই বিরল জ্যোতিষীয় সমীকরণে সবথেকে বেশি লাভবান হবে তিনটি নির্দিষ্ট রাশি, যার মধ্যে মকর রাশি অন্যতম। রুচক রাজযোগের প্রভাবে এদের কর্মক্ষেত্রে উন্নতি, আটকে থাকা অর্থ প্রাপ্তি এবং দাম্পত্য কলহ দূর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ১৫ ফেব্রুয়ারি বিকেল থেকে শুরু হওয়া এই মাহেন্দ্রক্ষণে শিবের আরাধনায় মকর সহ ওই তিন রাশির জাতকদের ভাগ্যোদয় নিশ্চিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।