ভোট দিয়ে জেতানোর পর কাজ না করলে নেতাকে পদ থেকে নামানোর ক্ষমতা পাবেন আপনিই

ভোট দিয়ে জেতানোর পর কাজ না করলে নেতাকে পদ থেকে নামানোর ক্ষমতা পাবেন আপনিই

নিউজ ডেস্ক : আপনার ভোটে জেতা সাংসদ বা বিধায়ক কি ঠিকমতো কাজ করছেন না? এবার তাঁদের মাঝপথে সরিয়ে দেওয়ার অধিকার চাইছে সাধারণ মানুষ। রাজ্যসভায় ‘রাইট টু রিকল’ বা প্রত্যাহারের অধিকার চালুর জোরালো দাবি তুলেছেন রাঘব চড্ডা। বর্তমানে একবার ভোট দিলে পাঁচ বছর অপেক্ষা করতে হয়, কিন্তু এই ব্যবস্থা চালু হলে জনপ্রতিনিধিরা কাজে ফাঁকি দিলে ভোটাররাই তাঁদের পদচ্যুত করতে পারবেন। একে ‘গণতন্ত্রের বিমা’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, যা সাধারণ মানুষের হাতে আসল ক্ষমতা ফিরিয়ে দেবে।

এই আইন কার্যকর হলে রাজনৈতিক দলগুলো অযোগ্য প্রার্থী দাঁড় করাতে ভয় পাবে। শুধু তাই নয়, এলাকার উন্নয়ন থমকে গেলে বা নেতা দুর্নীতিগ্রস্ত হলে জনতা সরাসরি অনাস্থা জানাতে পারবে। কানাডা বা সুইজারল্যান্ডের মতো দেশে এই নিয়ম থাকলেও ভারতে এটি চালু হলে সাধারণ মানুষের জবাবদিহি চাওয়ার পথ প্রশস্ত হবে। নেতাদের কাজের ওপর সরাসরি নিয়ন্ত্রণ থাকলে দুর্নীতি কমবে এবং আপনার এলাকার সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *