টিসিএস-কে টপকে দেশের চতুর্থ সেরা এসবিআই, সাধারণ বিনিয়োগকারীদের পকেটে কি টান পড়বে? – বর্তমান নিউজ
February 11, 2026

নিউজ ডেস্ক: টিসিএস-কে পিছনে ফেলে ভারতের চতুর্থ মূল্যবান সংস্থা এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভাবছেন এতে আপনার কী লাভ? শেয়ার বাজারে এসবিআই-এর এই দৌড় সাধারণ বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন, যার ফলে মাত্র তিন দিনেই বিনিয়োগকারীদের পকেটে এসেছে বিপুল লক্ষ্মী।
ব্যাংকের শেয়ার ১১ শতাংশ বাড়ায় এর বাজার মূলধন এখন প্রায় ১১ লক্ষ কোটি টাকা। শক্তিশালী মুনাফার জেরে এসবিআই এখন টাটা গ্রুপের জায়ান্ট সংস্থাকেও টেক্কা দিচ্ছে। বাজারের এই রদবদল সাধারণ মানুষের বিনিয়োগের মানসিকতা বদলে দিচ্ছে, যা পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকেই আরও মজবুত করছে।