মার্কিন পণ্য কিনলে কি খরচ কমবে নাকি পকেট খালি হবে সাধারণ মানুষের

মার্কিন পণ্য কিনলে কি খরচ কমবে নাকি পকেট খালি হবে সাধারণ মানুষের

নিউজ ডেস্ক : ওয়াশিংটন ও ঢাকার মধ্যে নতুন বাণিজ্য চুক্তির ফলে সাড়ে চার হাজারেরও বেশি মার্কিন পণ্যে আমদানিশুল্ক পুরোপুরি উঠে যাচ্ছে। ফলে বাংলাদেশের বাজারে বিদেশি পণ্যের সরবরাহ বাড়লেও সরকারি রাজস্বে বড়সড় টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ধাপে ধাপে আরও প্রায় দুই হাজার পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করবে ইউনূস সরকার, যার সরাসরি প্রভাব পড়তে পারে অভ্যন্তরীণ বাজার ও অর্থনীতির ওপর।

অন্যদিকে, আমেরিকা বাংলাদেশি পণ্যের শুল্ক মাত্র এক শতাংশ কমালেও বিনিময়ে হাজার হাজার পণ্যে শূন্য শুল্কের সুবিধা আদায় করে নিয়েছে। ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে বস্ত্র রপ্তানিতে পাল্লা দেওয়ার লড়াইয়ে এই সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদী সুফল আনবে নাকি রাজস্ব ঘাটতির চাপে দ্রব্যমূল্য আরও বাড়িয়ে দেবে, তা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *