বকেয়া বিল না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে আদানি

বকেয়া বিল না মেটালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে আদানি

নিউজ ডেস্ক : বকেয়া বিদ্যুৎ বিল মেটাতে না পারায় ঘোর সংকটে পড়তে চলেছে বাংলাদেশের সাধারণ মানুষ। প্রায় ১১ কোটি ২৭ লক্ষ মার্কিন ডলার দ্রুত পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের চরম হুঁশিয়ারি দিয়েছে আদানি গোষ্ঠী। এর ফলে দেশজুড়ে মারাত্মক লোডশেডিং ও জনজীবনে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগেও পাওনা আদায়ের চাপে নভেম্বর মাসে বকেয়ার একাংশ মিটিয়েছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে ডিসেম্বর থেকে ফের বকেয়া বাড়তে থাকায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সময়মতো সমাধান না হলে অন্ধকারে ডুবতে পারে অসংখ্য পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *