বাজেটে সাধারণ মানুষের পকেটে কতটা টান পড়বে না মিলবে স্বস্তি
February 11, 2026

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও কর্মসংস্থানে বড় বদল আনতে চলেছে এবারের বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, রেল, সড়ক ও জলপথের আমূল সংস্কারে সাধারণের যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে জেলায় জেলায় মেয়েদের হোস্টেল নির্মাণ এবং স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দ নারী নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজলভ্য করে তুলবে।
যুবসমাজের জন্য এই বাজেট কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে। শিক্ষার সঙ্গেই দক্ষতা উন্নয়নের সুযোগ থাকায় পড়াশোনা শেষ করেই তরুণরা সরাসরি আয়ের পথ খুঁজে পাবেন। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) আধুনিক যন্ত্রপাতির জোগান ও আর্থিক সহায়তার ফলে স্থানীয় ব্যবসা বাড়বে, যা পরোক্ষভাবে সাধারণ মানুষের আয় বৃদ্ধির পথ প্রশস্ত করবে।