হাসপাতাল থেকে মুক্তি পেলেন অভিষেক শর্মা; নামিবিয়ার বিপক্ষে কি মাঠে নামবেন এই তারকা? – বর্তমান নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে ভারতীয় শিবির। পাকস্থলীতে সংক্রমণের কারণে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হওয়া তারকা ওপেনার অভিষেক শর্মা বুধবার বিকেলে ছাড়া পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি, যা পরে জ্বরে রূপ নেয়। তিলক বর্মা জানিয়েছেন, বর্তমানে অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ম্যাচের আগে পর্যবেক্ষণের পরেই তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
অভিষেকের অনুপস্থিতিতে বৃহস্পতিবারের ম্যাচে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। বিশেষ করে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের কথা মাথায় রেখে তাঁকে বাড়তি ঝুঁকি ছাড়াই বিশ্রাম দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর এই ব্যাটারকে নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে প্রবল উত্তেজনা থাকলেও, সহকারী কোচ রায়ান টেন দুশখাতে তাঁর সুস্থতাকেই অগ্রাধিকার দিচ্ছেন। এখন দেখার, নামিবিয়ার বিরুদ্ধে ব্লু-ব্রিগেডের প্রথম একাদশে শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তন আসে কি না।