১২ বছর বাড়ি ভাড়া থাকলেই কি মালিকানা দাবি করা যায়? সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়! – বর্তমান নিউজ

১২ বছর বাড়ি ভাড়া থাকলেই কি মালিকানা দাবি করা যায়? সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়! – বর্তমান নিউজ

সম্পত্তি দখল নিয়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, ‘একবার যিনি ভাড়াটে, তিনি চিরকালই ভাড়াটে’। ১৯৬৩ সালের লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী, কোনো ব্যক্তি মালিকের বিনা বাধায় টানা ১২ বছর বসবাস করলে মালিকানা দাবি করতে পারেন, যা ‘অ্যাডভার্স পজিশন’ নামে পরিচিত। তবে ভাড়াটিয়াদের ক্ষেত্রে এই নিয়ম খাটে না, কারণ তাদের অবস্থান মূলত মালিকের সম্মতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ভাড়াটেদের কাছে থাকা ভাড়ার রসিদ বা চুক্তিপত্রই প্রমাণ করে যে তারা মালিকের অনুমতি নিয়ে থাকছেন। ফলে দীর্ঘ সময় বসবাস করলেও আইনিভাবে তারা মালিকানা দাবি করতে পারেন না। তবে জটিলতা এড়াতে বাড়ির মালিকদের নিয়মিত রেন্ট এগ্রিমেন্ট নবায়ন এবং ব্যাংকের মাধ্যমে ভাড়া নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, যাতে মালিকানার স্পষ্ট প্রমাণ সংরক্ষিত থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *