নতুন প্রযুক্তির জমানায় কি কি চমক আনছে স্যামসাং

নতুন প্রযুক্তির জমানায় কি কি চমক আনছে স্যামসাং

নিউজ ডেস্ক : স্যামসাং প্রেমীদের জন্য সুখবর! এবার হাতে আসতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন গ্যালাক্সি S26 সিরিজের স্মার্টফোন। আগামী ২৫ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় এই নতুন মডেলগুলো উন্মোচন করা হবে। সাধারণ মানুষের দৈনন্দিন কাজকে আরও সহজ করতে কোম্পানিটি এতে যোগ করছে অত্যাধুনিক এআই (AI) ফিচার। স্মার্টফোনের পাশাপাশি গ্যালাক্সি বাডসের নতুন সংস্করণও এই ইভেন্টে লঞ্চ হতে পারে।

আপনি যদি আগেভাগে ফোনটি বুক করে রাখতে চান, তবে মাত্র ৯৯৯ টাকায় প্রি-রিজার্ভেশন ভিআইপি পাস সংগ্রহ করতে পারবেন। এতে ৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাওয়ার পাশাপাশি থাকছে ৫০,০০০ টাকার মেগা গিফট জেতার সুযোগ। আগামী ৫ মার্চ থেকে প্রি-সেল শুরু হবে এবং সাধারণ গ্রাহকরা ১১ মার্চ থেকে সরাসরি বাজার থেকে এই নতুন ফোনগুলো কিনতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *