যুগের পর যুগ ভাড়া থাকলেও কি বাড়ি আপনার হবে, সুপ্রিম কোর্টের রায়ে তোলপাড় দেশ

নিউজ ডেস্ক : বছরের পর বছর অন্যের বাড়িতে ভাড়া থাকলেই কি সেই সম্পত্তির মালিক হওয়া সম্ভব? সাধারণ মানুষের এই দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে এবার মোক্ষম রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের আইন বলছে, আপনি যদি মালিকের অনুমতি নিয়ে বা ভাড়ার রসিদ হাতে রেখে কোনো বাড়িতে থাকেন, তবে হাজার বছর থাকলেও সেই মালিকানা আপনার হবে না। শীর্ষ আদালতের সাফ কথা, “একবার যে ভাড়াটে, সে সব সময়ের জন্যই ভাড়াটে।” অর্থাৎ, স্রেফ দীর্ঘকাল বসবাসের দোহাই দিয়ে কারোর জমি বা বাড়ি দখল করা এখন প্রায় অসম্ভব।
তবে এই রায়ে বাড়ির মালিকদের জন্য যেমন স্বস্তি আছে, তেমনি রয়েছে কড়া সতর্কতাও। যদি কোনো ভাড়াটে হঠাৎ ভাড়া দেওয়া বন্ধ করে নিজেকে মালিক দাবি করেন এবং মালিক পক্ষ পরবর্তী ১২ বছর কোনো আইনি পদক্ষেপ না নেন, তবেই কেবল ‘অ্যাডভার্স পজিশন’ বা প্রতিকূল দখলের আইনটি কার্যকর হতে পারে। তাই নিজের সম্পত্তি সুরক্ষিত রাখতে নিয়মিত রেন্ট এগ্রিমেন্ট নবায়ন করা এবং ব্যাংকের মাধ্যমে ভাড়া লেনদেন করা জরুরি। মালিকের সামান্যতম উদাসীনতা ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি করতে পারে, তাই সময় থাকতে নথিপত্র গুছিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ।