বিদেশি ডেটায় আর ভরসা নয়! ভারতীয় শরীরের জন্য আলাদা মেডিক্যাল ট্রায়ালে কেন জোর ICMR-এর? – বর্তমান নিউজ

নিউজ ডেস্ক : বিদেশি ধাঁচে নয়, এবার আপনার শরীরের গঠন ও খাদ্যাভ্যাস বুঝেই তৈরি হবে ওষুধ। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR) জানিয়েছে, এখন থেকে ভারতীয়দের শারীরিক বৈশিষ্ট্য ও জীবনযাত্রার ওপর ভিত্তি করে দেশীয় ক্লিনিক্যাল ট্রায়াল বাধ্যতামূলক। জিনগত পার্থক্য বা মেটাবলিজমের কারণে বিদেশের সফল ওষুধ আমাদের দেশের মানুষের ওপর উল্টো প্রভাব ফেলতে পারে, তাই এই সুরক্ষা কবচ।
এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের চিকিৎসার খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। হৃদরোগ বা ডায়াবেটিসের মতো মরণব্যাধি মোকাবিলায় এখন থেকে আরও সাশ্রয়ী ও কার্যকর চিকিৎসা মিলবে সরকারি হাসপাতালেই। ভারতীয় ডেটা ব্যবহার করে ট্রায়াল হলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমবে এবং প্রেসক্রিপশন হবে অনেক বেশি নির্ভুল। দেশের সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই আইসিএমআর-এর এই বড় উদ্যোগ।