ফাল্গুনী অমাবস্যায় মহাজাগতিক ‘রিং অফ ফায়ার’, ভারত থেকে কি দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ? – বর্তমান নিউজ
February 11, 2026

২০২৬ সালের শুরুতেই ফাল্গুনী অমাবস্যার দিনে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। ১৭ ফেব্রুয়ারি মহাকাশে চাঁদ সূর্যকে এমনভাবে ঢেকে দেবে, যাতে চারপাশ দিয়ে আগুনের বলয় বা ‘রিং অফ ফায়ার’ দৃশ্যমান হবে। এই বিরল ঘটনাটি কুম্ভ রাশিতে ঘটবে এবং এর স্থায়িত্ব হবে প্রায় ৪ ঘণ্টা ৩২ মিনিট।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, গ্রহণটি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশ থেকে স্পষ্ট দেখা যাবে। তবে ভারতীয় মহাকাশপ্রেমীদের জন্য কিছুটা মন খারাপের খবর হলো, এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না। দৃশ্যমান না হওয়ায় এ দেশে গ্রহণের সূতক কাল বা ধর্মীয় বিধিনিষেধ কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই।