অস্ট্রেলিয়া শিবিরে মহা বিপর্যয় অধিনায়ক মার্শও আউট দুশ্চিন্তায় ভক্তরা

অস্ট্রেলিয়া শিবিরে মহা বিপর্যয় অধিনায়ক মার্শও আউট দুশ্চিন্তায় ভক্তরা

নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মুখেই অধিনায়ক মিচেল মার্শ ছিটকে যাওয়ায় বড় বিপাকে পড়ল অস্ট্রেলিয়া। হেজলউড ও কামিন্সের পর মার্শের এই চোট অজি দলের শক্তি মারাত্মক কমিয়ে দিল। কুঁচকির চোটের কারণে তিনি মাঠের বাইরে চলে যাওয়ায় সাধারণ সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, নেতৃত্ব ও ব্যাটিংয়ের এই বিশাল শূন্যতা কি আদেও পূরণ করা সম্ভব? বারবার তারকা ক্রিকেটারদের হারানোয় ট্রফি জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া।

অধিনায়কের বিকল্প হিসেবে অভিজ্ঞ স্টিভ স্মিথকে তড়িঘড়ি স্কোয়াডে ফেরানো হয়েছে। বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফর্ম করলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্মিথের মন্থর ব্যাটিং নিয়ে সংশয় রয়েছে। অভিজ্ঞতার হাত ধরে স্মিথ দলকে সামাল দিতে পারবেন কি না, তা নিয়ে চলছে জোর চর্চা। ট্র্যাভিস হেডের নেতৃত্বে নতুন করে গুছিয়ে নেওয়া এই অজি দল আসন্ন ম্যাচগুলোতে কতটা লড়াই দিতে পারবে, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *