ভয় পাচ্ছেন রোহিত কোহলিরা? জন্মগত ত্রুটি নিয়ে ভারতকে কাঁপানোর হুঁশিয়ারি পাক স্পিনারের

ভয় পাচ্ছেন রোহিত কোহলিরা? জন্মগত ত্রুটি নিয়ে ভারতকে কাঁপানোর হুঁশিয়ারি পাক স্পিনারের

নিউজ ডেস্ক : হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের আগে মাঠের লড়াই ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে পাক স্পিনার উসমান তারিক। অদ্ভুত বোলিং অ্যাকশন আর ‘দুই কনুই’ থাকার দাবি তুলে সরাসরি টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। তারিকের মতে, ভারতীয় শিবির তাকে নিয়ে আতঙ্কে আছে বলেই তার বোলিং নিয়ে এত কাটাছেঁড়া চলছে। সাধারণ ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, অশ্বিন বা আকাশ চোপড়াদের তোলা সন্দেহ কি মাঠে ভারতীয় ব্যাটারদের জন্য বড় কোনো বিপদ ডেকে আনবে?

জন্মগত শারীরিক গঠনকে পুঁজি করে উসমান দাবি করেছেন, তার বল ছোড়া নিয়ে বিতর্ক অর্থহীন কারণ ল্যাব টেস্টে তিনি ক্লিনচিট পেয়েছেন। অতীতে গ্রিন বা ভারতীয় তারকাদের সমালোচনায় কান না দিয়ে তিনি এখন ভারতকে হারানোর ছক কষছেন। দীর্ঘদিনের হারের ইতিহাস ভুলে রবিবার নতুন রণকৌশলে নামতে মরিয়া পাকিস্তান। এই মনস্তাত্ত্বিক লড়াই ও তারিকের রহস্যময় স্পিন সাধারণ দর্শকদের জন্য রবিবারের ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ ও অনিশ্চয়তায় ঘেরা করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *