সুইস নেত্রীর কথা বলার ধরণ অপছন্দ হওয়ায় ট্রাম্পের শুল্ক বৃদ্ধি

সুইস নেত্রীর কথা বলার ধরণ অপছন্দ হওয়ায় ট্রাম্পের শুল্ক বৃদ্ধি

নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঝটকা সিদ্ধান্তে বড় বিপদে পড়তে চলেছে সাধারণ সুইস জনগণ। সুইজারল্যান্ডের এক মহিলা নেত্রীর কথা বলার ভঙ্গি পছন্দ না হওয়ায় দেশটিতে আমদানিকৃত পণ্যের ওপর ৩০ শতাংশের বদলে ৩৯ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর ফলে বাজারে জিনিসের দাম এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে।

নেত্রীর ‘আক্রমণাত্মক’ আচরণকে কারণ হিসেবে দেখিয়ে ট্রাম্প এই কঠোর পদক্ষেপ নিয়েছেন। আমেরিকা ও সুইজারল্যান্ডের মধ্যে বাড়তে থাকা ৪২ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে এবং স্থানীয় অর্থনীতি সুরক্ষিত রাখতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জটিল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *