ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা, নিশ্চিন্তে ভোট দিতে পারবেন তো সাধারণ মানুষ?

ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা, নিশ্চিন্তে ভোট দিতে পারবেন তো সাধারণ মানুষ?

নিউজ ডেস্ক : সাধারণ ভোটারদের মনে এখন একটাই প্রশ্ন—কাল কেন্দ্রে গিয়ে শান্তিতে ভোট দেওয়া যাবে তো? বিশেষ করে ঢাকা শহরের ৭৫ শতাংশ কেন্দ্রই যখন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। ভোটারদের এই উদ্বেগ কাটাতে এবার মাঠে নামছে প্রায় ১০ লাখ নিরাপত্তা কর্মী। প্রথমবারের মতো পুলিশের পোশাকে থাকছে বডি ওর্ন ক্যামেরা এবং আকাশ থেকে নজরদারি করবে ড্রোন। ভয়ের পরিবেশ কাটিয়ে সাধারণ মানুষ যেন নির্ভয়ে বুথমুখী হতে পারে, সেটাই এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ।

ভোটের দিন গুজব বা সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় কড়া পাহারা বসানো হয়েছে কেন্দ্রগুলোতে। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গম চরাঞ্চল থেকে শুরু করে শহরের অলিগলি—সবখানেই সিসিটিভি ক্যামেরায় লাইভ মনিটরিং চলবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার সেনাবাহিনীকেও পুলিশের সঙ্গে যুক্ত করা হয়েছে। ভোট উৎসব নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি শেষ, এখন অপেক্ষা শুধু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *