বাবার ভূমিকায় সেনা জওয়ানরা: প্রয়াত সহকর্মীর মেয়ের বিয়েতে মানবিকতার দৃষ্টান্ত

রাজস্থানের আলওয়ারে এক অসাধারণ মানবিকতার ছবি দেখা গেল। প্রয়াত হাবিলদার পাপ্পল সিংয়ের মেয়ের বিয়েতে বাবার সমস্ত দায়িত্ব পালন করলেন ভারতীয় সেনাবাহিনীর ১৬ জাট রেজিমেন্টের জওয়ান ও আধিকারিকরা।

পাপ্পল সিংয়ের অকাল মৃত্যুর পর তাঁর পরিবারকে সমর্থন জানাতে এগিয়ে আসে ১৬ জাট রেজিমেন্ট। বাবার অনুপস্থিতিতে বিয়ের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে তাঁরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বিয়ের অনুষ্ঠানে সেনার পোশাকে উপস্থিত হয়ে জওয়ানরা কনের বাবার সমস্ত আচার ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করেন।

রেজিমেন্টের পক্ষ থেকে প্রীতির বিয়ের খরচের জন্য ১ লক্ষ ৬১ হাজার টাকা আর্থিক সহায়তাও প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রয়াত হাবিলদারের স্ত্রী অনিতা দেবীকে শাল পরিয়ে বিশেষ সম্মান জানানো হয়। কনের বিদায়বেলায় বাবার শূন্যতা পূরণ করতে সেনাকর্মীরা ছায়া হয়ে পাশে ছিলেন। এই একই অনুষ্ঠানে প্রীতির পাশাপাশি তাঁর এক আত্মীয়া পূজারও বিয়ের আয়োজন করা হয়েছিল। কর্মজীবনের গণ্ডি পেরিয়েও সহকর্মীর পরিবারের প্রতি সেনাবাহিনীর এই অটুট বন্ধন ও দায়বদ্ধতা উপস্থিত অতিথিদের আবেগাপ্লুত করে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *