বিশ্বভারতী সমবায় সমিতির নির্বাচন: মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূল নেতাকে ‘চোর চোর’ স্লোগান, পুলিশের সামনেই বিক্ষোভের অভিযোগ

দীর্ঘ পাঁচ বছর পর বিশ্বভারতী সমবায় সমিতির নির্বাচনের দিন ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। আগামী ১৭ ডিসেম্বর ৫৯টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১ হাজার ৪৫৮ জন ভোটার এই নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে।

তবে মনোনয়ন প্রক্রিয়ার শুরু থেকেই রাজনৈতিক সংঘাত ও বিক্ষোভের ছবি প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা দেবব্রত সরকার ওরফে গগন সরকার। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং তাঁর বাইকে চাপড় মেরে এলাকা থেকে সরে যেতে বাধ্য করা হয়। শেষ পর্যন্ত তিনি মনোনয়ন জমা দিতে পারেননি বলে জানা গিয়েছে। শুধু তিনিই নন, তৃণমূলের একাধিক পুরনো নেতাকেও মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

১৯২৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সমবায় ব্যাঙ্কের স্বচ্ছতা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরেই সদস্যদের মধ্যে ক্ষোভ ছিল। অতীতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব দেখিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছিল। এবার অধ্যাপক বিপ্লব লৌহ চৌধুরী সহ অন্যান্যরা দুর্নীতিমুক্ত সমবায় গড়ার প্রতিশ্রুতি দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। তবে মনোনয়ন পর্বের এই অশান্তি ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সংশয় তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *