২০২৭ সালেই যাত্রা শুরু ভারতের প্রথম বুলেট ট্রেনের, সুরাট থেকে ভাপি পৌঁছানো যাবে মাত্র দু’ঘণ্টায়

২০২৭ সালেই যাত্রা শুরু ভারতের প্রথম বুলেট ট্রেনের, সুরাট থেকে ভাপি পৌঁছানো যাবে মাত্র দু’ঘণ্টায়

ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা ২০২৭ সালে চালু হওয়ার পথে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মুম্বই-আহমেদাবাদ করিডোরটি ধাপে ধাপে চালু করা হবে। প্রথম পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার পথে এই হাই-স্পিড রেল পরিষেবা শুরু হবে। ন্যাশনাল হাই-স্পিড রেল কর্পোরেশন লিমিটেড এই প্রকল্পের কাজ পরিচালনা করছে। ইতিমধ্যেই সুরাট-বিলিমোরা শাখার ৫০ কিলোমিটার পথে ওভারহেড ইলেকট্রিক লাইনে বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন হয়েছে।

এই প্রকল্পের অন্যতম বড় চমক হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘বি২৮’ ট্রেন। বেঙ্গালুরুতে বিইএমএল-এর কারখানায় তৈরি এই আট কামরার ট্রেনে প্রায় ৫৫৭ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। এতে সাতটি স্ট্যান্ডার্ড এবং একটি এগজিকিউটিভ ক্লাস কোচ রয়েছে। যাত্রীদের আরামের জন্য ঘোরানো যায় এমন আসন, চওড়া জানালা, ইনফোটেইনমেন্ট ব্যবস্থা এবং চার্জিং পয়েন্টের সুবিধা রাখা হয়েছে। অ্যারোডাইনামিক প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি বাণিজ্যিকভাবে ঘণ্টায় ২৪৯ কিলোমিটার গতিতে ছুটবে।

বর্তমানে সড়কপথে মুম্বই থেকে আহমেদাবাদ যেতে ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে, যা বুলেট ট্রেনের মাধ্যমে মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিটে সম্পন্ন হবে। ২০২৭ সালের মে-জুন মাস নাগাদ এই ট্রেনের চূড়ান্ত ট্রায়াল রান শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে মুম্বই, থানে, ভিরার, বইসর, ভাপি, বিলিমোরা, সুরাট, ভারুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতী— এই ১২টি স্টেশনে থামবে দ্রুতগতির এই ট্রেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *