অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে গুয়ামকে ১২-০ গোলে হারাল ভারত

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে গুয়ামকে ১২-০ গোলে হারাল ভারত

কুয়ালা লামপুরে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গুয়ামের বিরুদ্ধে বড় জয় পেল ভারত। ম্যাচে ১২-০ গোলের ব্যবধানে জয়ী হয়েছে ভারতীয় দল। এই জয়ের ফলে গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। গোলপার্থক্যে তারা প্যালেস্তাইনের চেয়ে এগিয়ে আছে। আগামী মঙ্গলবার প্যালেস্তাইনের বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে মেহরাজউদ্দিন ওয়াডুর শিষ্যরা।

ম্যাচে ভারতের হয়ে রাজ সিংহ ওয়াহেংবাম চারটি এবং ডালালমুয়োন গাংতে তিনটি গোল করেছেন। এছাড়া লিয়ো থোংবাম, হৃষিকেশ মানবতী, ডেভিড মাংগান ইরোম, ফেলিক্স মিতেই এবং রিস্তিক মাইতি একটি করে গোল করেছেন। প্রথমার্ধেই ভারত ৫-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর আরও সাতটি গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ভারতীয় দল। এটি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

অন্যদিকে, ঢাকায় আয়োজিত সাফ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে তারা। ভারতের হয়ে গোল দুটি করেছেন পিভি বিষ্ণু এবং চিংলেনসানা সিংহ। ভুটানের হয়ে একটি গোল শোধ করেন টোবডেন। উল্লেখ্য, এই ম্যাচে সাফের ইতিহাসে প্রথমবারের মতো ভার (VAR) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার ট্রফি জয়ের লড়াইয়ে নামবে ভারতীয় দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *