নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত, কারণ নিয়ে ধোঁয়াশা

নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত, কারণ নিয়ে ধোঁয়াশা

নরওয়ের সাংবাদিক হেলে লিং স্বেনসেনের ভারতের ভিসা কোনও কারণ না দেখিয়েই বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লিং জানিয়েছেন, তাঁর কাছে বৈধ ভিসা ও রাজনৈতিক ছাড়পত্র থাকা সত্ত্বেও অসলোর ভারতীয় দূতাবাস থেকে তাঁকে ভারতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে তাঁকে এই ফোন করা হয়েছিল বলে তিনি দাবি করেছেন।

চলতি বছরের মে মাসে নরওয়ে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করেছিলেন এই সাংবাদিক। সেই সময় তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, কেন তিনি স্বাধীন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সেই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার ভিসা বাতিলের ঘটনায় নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

লিং জানিয়েছেন, হায়দরাবাদে তেলঙ্গানা সরকার আয়োজিত একটি সম্মেলনে গণমাধ্যমের ভবিষ্যৎ ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে তাঁর বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভিসা বাতিল হওয়ায় তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। এই সিদ্ধান্তের নেপথ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা রয়েছে বলেও তিনি ভিডিয়োবার্তায় অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *