ধান-গম-আখের বাইরে বিকল্প চাষে জোর দেওয়ার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ধান-গম-আখের বাইরে বিকল্প চাষে জোর দেওয়ার বার্তা প্রধানমন্ত্রী মোদীর

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘কিষান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ কৃষকদের আয়ের উৎস বাড়ানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, কেবল ধান, গম বা আখের মতো প্রচলিত ফসলের ওপর নির্ভরশীল থাকলে চলবে না। কৃষকদের সমৃদ্ধি নিশ্চিত করতে বিকল্প ফসলের চাষের পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত অন্যান্য ক্ষেত্রগুলিতেও সমান গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ভারত প্রতি বছর ৪ লক্ষ কোটি টাকারও বেশি কৃষিপণ্য রফতানি করছে। দুধ, ডাল, পাট ও চাল উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থানে রয়েছে। এছাড়া গম, ফল, সবজি, মাছ ও তুলো উৎপাদনে দেশ দ্বিতীয় স্থানে অবস্থান করছে। মোদীর মতে, এই পরিসংখ্যান ভারতীয় কৃষকদের কঠোর পরিশ্রম ও দক্ষতার প্রতিফলন। গত এক দশকে দেশে দুধ উৎপাদন ৭০ শতাংশ এবং ডিম উৎপাদন ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভবিষ্যতের কৃষিকে আরও লাভজনক করতে পশুপালন, মৎস্যচাষ, মৌমাছি পালন ও উদ্যানপালনের মতো ক্ষেত্রগুলিকে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবুজ বিপ্লবের পর শ্বেত, নীল ও সুইট রেভলিউশন কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। মধু উৎপাদন ৮০ হাজার টন থেকে বেড়ে দেড় লক্ষ টনে পৌঁছেছে এবং উদ্যানপালনজাত পণ্যের উৎপাদন ৩৫০ মিলিয়ন টন ছাড়িয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চাষের পদ্ধতিতে পরিবর্তন আনা এখন সময়ের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *