ভারতের কৃষিতে ডিজিটাল বিপ্লব, লক্ষ্য বিশ্বের শস্যভাণ্ডার গড়া

ভারতের কৃষিতে ডিজিটাল বিপ্লব, লক্ষ্য বিশ্বের শস্যভাণ্ডার গড়া

দেশের ১৪০ কোটি মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে উৎপাদক ও ক্রেতার স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সরকার নিরন্তর কাজ করে চলেছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।

কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করছে। প্রাকৃতিক দুর্যোগ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও ফসল বিমা যোজনার মাধ্যমে ২.০৯ লক্ষ কোটি টাকা এবং পিএম-কিষান প্রকল্পের আওতায় ৪.৬৬ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। এই আর্থিক সহায়তা কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে বিপ্লব আনতে সরকার ‘ডিজিটাল এগ্রিকালচার মিট’-এর মাধ্যমে ১১ কোটিরও বেশি কৃষককে ‘ফার্মার আইডি’ প্রদান করেছে। এই ডিজিটাল আইডির ফলে কৃষকদের আর সরকারি দপ্তরে কাগজের নথি নিয়ে দৌড়াতে হবে না। এর মাধ্যমে ব্যাংক ঋণ, ফসল বিমার আবেদন ও দুর্যোগের ক্ষতিপূরণসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত পাওয়া সম্ভব হবে। ভারতকে বিশ্বের শস্যভাণ্ডারে পরিণত করাই সরকারের চূড়ান্ত লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *