৭৫ বছর বয়সে প্রথমবার রেশনের স্বাদ, আবেগে ভাসলেন গৌরপদবাবু! – বর্তমান বাংলা

সহায়তার অপেক্ষায় প্রবীণ দম্পতি: পাশে দাঁড়ানোর আর্জি
নিজস্ব প্রতিবেদক: চরম অভাব আর প্রতিকূলতার মধ্যে দিন কাটানো প্রবীণ গৌরপদ হালদার ও তাঁর স্ত্রীর পাশে দাঁড়ালেন এক সহৃদয় ব্যক্তি। সম্প্রতি ওই ব্যক্তির পাঠানো রেশন সামগ্রী দম্পতির বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রয়োজনীয় খাবার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন গৌর দাদু ও তাঁর স্ত্রী।
বৃদ্ধ দম্পতি জানান, অতীতে কখনও কেউ এভাবে তাদের সাহায্য করতে এগিয়ে আসেনি। কথা বলার সময় গৌর দাদু জানান, তাঁর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এই আইনি জটিলতার কারণে সরকারি কোনো প্রকল্পের সুবিধাও তিনি পান না।
প্রতিকূল পরিস্থিতির কারণে বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় কোনো সহৃদয় ব্যক্তি যদি তাদের আর্থিক সহায়তা করতে চান, তবে চৈতালী বোস-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। গৌর দাদু জানিয়েছেন, চৈতালী বোস মারফত পাঠানো প্রতিটি সহায়তা তাঁর কাছে পৌঁছে যাবে। আপনার সামান্য সাহায্য এই বৃদ্ধ দম্পতির শেষ জীবনটা কিছুটা স্বাচ্ছন্দ্যে কাটতে সহায়তা করবে।
ঘটনাটির বিস্তারিত ভিডিওতে দেখা যাবে এই লিঙ্কে: https://www.facebook.com/share/v/1PvPZCWCqg/