কালীপুজোর রাতে ভারত-পাকিস্তান মহারণ! কখন, কোথায় দেখবেন এই হাইভোল্টেজ ম্যাচ? – বর্তমান বাংলা

কালীপুজোর রাতে ভারত-পাকিস্তান মহারণ! কখন, কোথায় দেখবেন এই হাইভোল্টেজ ম্যাচ? – বর্তমান বাংলা

ফাইনালে হারের বদলা নিতে আজ পাকিস্তানের মুখোমুখি ভারত

ক্রীড়া প্রতিবেদক: টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে উড়ন্ত সূচনা করেছে। আজকের ম্যাচটি ভারতের কাছে কেবল পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার লড়াই নয়, বরং গত আসরের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারের মধুর প্রতিশোধ নেওয়ার মঞ্চও।

এর আগে উদ্বোধনী ম্যাচে ভারত ১০ উইকেটের বড় ব্যবধানে নেপালকে পরাজিত করে। সেই ম্যাচে অধিনায়ক লক্ষ্য রায়চান্দানির ৫৩ রান এবং আর্যবীর সহবাগের অপরাজিত ৭০ রানের অনবদ্য ব্যাটিং ভারতের সহজ জয় নিশ্চিত করে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে। পাকিস্তানের জয়ের নায়ক ছিলেন উসমান খান, যিনি ১২০ বলে ১৩৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন।

ফরহান ইউসুফের নেতৃত্বাধীন পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।

ম্যাচ দেখার উপায়:
ক্রিকেটপ্রেমীরা ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে। এছাড়া অনলাইনে সোনি লিভ (SonyLIV) অ্যাপ ও ওয়েবসাইটে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

উভয় দলের স্কোয়াড:

ভারত: লক্ষ্য রায়চান্দানি (অধিনায়ক), আর্যবীর সহবাগ, ভিকে বিনীত, যশবর্ধন সিং চৌহান (সহ-অধিনায়ক), কুশাগ্র ওঝা, অর্জুন রাজপুত, মনল চৌহান, অন্বয় দ্রাবিড় (উইকেটকিপার), রজত বাঘেল (উইকেটকিপার), ভি যশবীর, আর্যন সাওয়াসানি, মোহিত উলওয়া, কাব্য প্যাটেল, শাভিন বিনোদ ও ঈশান সুদ।

পাকিস্তান: ফরহান ইউসুফ (অধিনায়ক), আবদুল কাদির (উইকেটকিপার), আবদুল সুবহান, আহমেদ হুসেন, আলি রাজা, হামজা জাহুর (উইকেটকিপার), হাসনাইন আব্বাস দার, হায়াম খান, হুজাইফা আহসান, জাহাঙ্গির বিলাল, মহম্মদ হুজাইফা, মহম্মদ সাইয়াম, নিকাব শফিক, রিজওয়ানুল্লাহ ও উসমান খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *