স্বামী রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার খবরে কেন ভেঙে পড়েছিলেন সোনিয়া? – বর্তমান বাংলা

স্বামী রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার খবরে কেন ভেঙে পড়েছিলেন সোনিয়া? – বর্তমান বাংলা

ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিয়ে সোনিয়া গান্ধীর স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক:

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক নিবন্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পরবর্তী মুহূর্ত এবং রাজীব গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষাপট নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন সোনিয়া গান্ধী। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নয়াদিল্লির ১, সফদরজং রোডে ইন্দিরা গান্ধী তার দেহরক্ষীদের গুলিতে নিহত হন। ওই সময় রাজীব গান্ধী রাজনৈতিক কর্মসূচিতে পশ্চিমবঙ্গে ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, খবর পেয়ে দ্রুত দিল্লিতে ফিরে বিকেল সাড়ে ৩টার দিকে রাজীব গান্ধী হাসপাতালে পৌঁছান। সেখানে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের মুহূর্তটি স্মরণ করে সোনিয়া গান্ধী লিখেছেন, রাজীব যখন তাকে জানান যে দল ও সংশ্লিষ্টরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বলছেন, তখন তিনি তীব্র আঘাত পান। সোনিয়া লিখেছেন, রাজীবের এই কথা শুনে মনে হয়েছিল, কেউ যেন তার বুকের মাঝখানে ছুরি বসিয়ে দিয়েছে। সেই মুহূর্তে এক তীব্র রাগ ও যন্ত্রণায় তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন।

স্বামীকে এই দায়িত্ব নেওয়া থেকে বিরত রাখতে সোনিয়া গান্ধী আপ্রাণ চেষ্টা করেছিলেন বলে উল্লেখ করেন। নিজের ও সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং রাজীবের প্রাণসংশয়ের আশঙ্কায় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং স্বামীর কাছে হাতজোড় করে মিনতি করেন যেন তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

সোনিয়া গান্ধী স্মৃতিচারণায় জানান, তিনি রাজীবকে বলেছিলেন, “না, তুমি এটা করতে পারো না। তোমাকে ওদের না বলতে হবে। ওরা তোমাকে মেরে ফেলবে।” জবাবে রাজীব গান্ধী অত্যন্ত শান্তভাবে উত্তর দিয়েছিলেন, “ওরা আমাকে এমনিও মেরে ফেলবে।” এই কথোপকথনের মধ্য দিয়ে ওই উত্তপ্ত পরিস্থিতিতে রাজীব গান্ধীর মানসিক স্থিরতা এবং পরবর্তী কঠিন রাজনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *