বালুরঘাটে ধরাশায়ী তৃণমূল, মেগা জয়ে ইতিহাস গড়ল বিজেপি! – বর্তমান বাংলা

বালুরঘাটে ধরাশায়ী তৃণমূল, মেগা জয়ে ইতিহাস গড়ল বিজেপি! – বর্তমান বাংলা

বালুরঘাটে পঞ্চায়েত সমিতিতে বিজেপির বোর্ড গঠন, জয়ী মনীষা ও কামনা

বালুরঘাট: বালুরঘাট পঞ্চায়েত সমিতির বহু প্রতীক্ষিত ভোটাভুটিতে জয়ী হয়ে নতুন সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন বিজেপির দুই প্রার্থী। সভাপতি পদে জয়ী হয়েছেন মনীষা দাস সূত্রধর এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কামনা হালদার।

সূত্রের খবর, এদিন অনুষ্ঠিত ভোটাভুটিতে দুই গুরুত্বপূর্ণ পদেই প্রতিপক্ষ শিবিরের প্রার্থীদের ৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন বিজেপির এই দুই প্রার্থী। দীর্ঘ প্রতীক্ষিত এই ফলাফল ঘোষণার পর বালুরঘাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই পটপরিবর্তনের ফলে পঞ্চায়েত সমিতিতে বিজেপির নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল আগামী দিনে এই এলাকার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *