১১ ছাত্রীর শ্লীলতাহানিতেও গ্রেপ্তারহীন কংগ্রেস সাংসদ, আদালতের রক্ষাকবচ কি সঠিক? – বর্তমান বাংলা

১১ ছাত্রীর শ্লীলতাহানিতেও গ্রেপ্তারহীন কংগ্রেস সাংসদ, আদালতের রক্ষাকবচ কি সঠিক? – বর্তমান বাংলা

যৌন হেনস্তার অভিযোগ: কংগ্রেস সাংসদ বিমল আকোইজামের বিরুদ্ধে এখনই গ্রেপ্তারি নয়, নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি: ১১ জন ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত মণিপুরের কংগ্রেস সাংসদ তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) অধ্যাপক বিমল আকোইজামের বিরুদ্ধে আপাতত কোনো দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিল নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বিশেষ বিচারক দিগ্বিজয় সিং জানিয়েছেন, পুলিশ যদি অভিযুক্তকে গ্রেপ্তার করতে চায়, তবে অন্তত সাত দিন আগে তাঁকে নোটিস দিতে হবে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাংসদ তদন্তে সহযোগিতা করছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগকারী ছাত্রীদের নাম ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ না করায় তদন্ত প্রক্রিয়া ধীরগতির হয়েছে এবং এখনও তাঁদের জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতার ৭৫ ধারায় বসন্ত কুঞ্জ নর্থ থানায় এফআইআর দায়ের হওয়ার পর বিমল আকোইজাম আদালতে আগাম জামিনের আবেদন করেন। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেও দিল্লি হাই কোর্ট সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপির অভিযোগ, সাংসদের রাজনৈতিক প্রভাবের কারণে অভিযোগকারী ছাত্রীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই প্রেক্ষাপটে গত মঙ্গলবার বিজেপির মহিলা সাংসদরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে অভিযুক্ত সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *