মাত্র ২ মিনিটেই ঘটনাস্থলে পুলিশ! থানায় বাইক বাহিনী বাড়াতে কড়া নির্দেশ লালবাজারের – বর্তমান বাংলা

মাত্র ২ মিনিটেই ঘটনাস্থলে পুলিশ! থানায় বাইক বাহিনী বাড়াতে কড়া নির্দেশ লালবাজারের – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

কলকাতা শহরে যে কোনো ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশকে সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছনোর কঠোর নির্দেশ দিল লালবাজার। বর্তমানে মূল কলকাতায় পুলিশ পৌঁছনোর গড় সময় প্রায় ৫ মিনিট হলেও, সেই সময় আরও কমিয়ে আনার জন্য প্রতিটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের (ওসি) দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে। লালবাজারের নির্দেশ অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে প্রতিটি থানায় অতিরিক্ত বাইক আরোহী টিম তৈরি রাখতে হবে। যাদবপুর, বেহালা বা ভাঙড়ের মতো যেসব থানার আয়তন বড়, সেখানেও দ্রুততম সময়ে পৌঁছনোর চেষ্টা চালাই মূল লক্ষ্য।

কোনো এলাকায় একের বেশি ঘটনা ঘটলে কিংবা একটি দল ব্যস্ত থাকলে যাতে সঙ্গে সঙ্গে দ্বিতীয় টিম পাঠানো যায়, সেই উদ্দেশ্যে থানাগুলিকে ইতিমধ্যে নতুন বাইকও জোগানো হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে যাতে যানজটের কারণে পুলিশের গতি স্তব্ধ না হয়, সেজন্য ট্রাফিক পুলিশ ও ট্রাফিক কন্ট্রোল রুমের প্রত্যক্ষ সাহায্য নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যানজট মুক্ত পথ তৈরি করে ট্রাফিক পুলিশ বাইক বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সহায়তা করবে। লালবাজারের এই পদক্ষেপের ফলে শহরের আইনশৃঙ্খলার অবনতি রোখা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো আরও সহজ ও কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *