ইউটিউব দেখে জালি নোটের রমরমা কারবার! হায়দরাবাদে ফাঁস ৬.৭৮ কোটির প্রতারণা – বর্তমান বাংলা

ইউটিউব দেখে জালি নোটের রমরমা কারবার! হায়দরাবাদে ফাঁস ৬.৭৮ কোটির প্রতারণা – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

ইউটিউবের ভিডিও দেখে জাল নোট তৈরির কৌশল শিখে ভাড়া বাড়িতেই কারখানা ফেঁদেছিল একটি চক্র। তেলঙ্গানার হায়দরাবাদের উপকণ্ঠে কুন্টলুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ৬ কোটি ৭০ লক্ষ টাকার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এর আগে একটি গাড়ি থেকে ৮ লক্ষ টাকার জাল নোট সহ চারজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মোট ৬ কোটি ৭৮ লক্ষ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম মাদুপোজু কর্ণাকার, চিন্নোল্লা মানিক্য রেড্ডি, চেরুকুপেল্লি রত্নাকর রেড্ডি এবং করণম অজয় কুমার। পলাতক অপর তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

ফিউচার সিটি পুলিশের কমিশনার ডক্টর তরুণ যোশী জানিয়েছেন, মূল অভিযুক্ত কর্ণাকার আসল নোট স্ক্যান করে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে জাল নোট তৈরি করত। প্রিন্টার, ল্যাপটপ এবং ল্যামিনেশন মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম বাজেট করা হয়েছে। অভিযুক্তরা প্রতি এক লক্ষ টাকা আসল নগদের বিনিময়ে তিন থেকে চার লক্ষ টাকার জাল নোট বিক্রির পরিকল্পনা করেছিল। পাশাপাশি, ভুয়ো পুলিশ সেজে সম্ভাব্য ক্রেতাদের ভয় দেখিয়ে আসল টাকা ছিনিয়ে নেওয়ার মতো অপরাধের সঙ্গেও তারা যুক্ত ছিল। এই চক্রের পর্দাফাঁস হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *