ভারতে আসছে বিজিএমআই এয়ার, কীভাবে পাবেন আর্লি অ্যাক্সেস? – বর্তমান বাংলা

ভারতে আসছে বিজিএমআই এয়ার, কীভাবে পাবেন আর্লি অ্যাক্সেস? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

জনপ্রিয় মোবাইল গেম ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার নতুন লাইট ভার্সন বিজিএমআই এয়ার আগামী ১০ ডিসেম্বর ভারতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। কম র‍্যাম ও স্টোরেজযুক্ত স্মার্টফোনের কথা মাথায় রেখে এটি তৈরি করেছে ক্রাফটন ইন্ডিয়া এবং ইতিমধ্যে গুগল প্লে স্টোরে গেমটির প্রি-রেজিস্ট্রেশন সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়েছে। মূল গেমের পাশাপাশি গেমারদের অভিজ্ঞতা আরও উন্নত করতে আগামী ২০ থেকে ২৪ নভেম্বর মুম্বই, দিল্লি ও কলকাতায় ক্লোজড বিটা টেস্টিংয়ের আয়োজন করা হয়েছে।

নির্বাচিত গেমাররা আগেভাগে গেমটি খেলার সুযোগ পাবেন এবং এর জন্য আগামী ৯ নভেম্বরের মধ্যে অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে হবে। অ্যান্ড্রয়েড ডিভাইসে গেমটির প্রাথমিক ডাউনলোড সাইজ হবে মাত্র ১ জিবি এবং এটি চালানোর জন্য ন্যূনতম ১.৫ জিবি র‍্যাম প্রয়োজন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *