বিশ্বের মানচিত্র বদলাচ্ছে কেন, ভারতের কড়া বার্তায় তোলপাড়! – বর্তমান বাংলা

বিশ্বের মানচিত্র বদলাচ্ছে কেন, ভারতের কড়া বার্তায় তোলপাড়! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

বিশ্বের মানচিত্রে বিভিন্ন মহাদেশ ও অঞ্চলের প্রকৃত আয়তন নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ১৬৪-১ ভোটে পাস হওয়া ‘কারেক্ট দ্য ম্যাপ’ শীর্ষক এই প্রস্তাবে ভারতও সায় দিয়েছে। তবে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও নিজেদের ভৌগোলিক সার্বভৌমত্ব ও সীমানা নিয়ে শক্ত অবস্থান স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রচলিত ‘মারকেটর প্রক্ষেপণ’ (Mercator projection) পদ্ধতির ঐতিহাসিক ত্রুটি দূর করে বিশেষ করে আফ্রিকার মতো মহাদেশগুলির সঠিক আয়তন ফুটিয়ে তোলাই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য। ভারত মূলত এই বিজ্ঞানভিত্তিক সম-আয়তন মানচিত্র নীতিকে সমর্থন জানিয়েছে। তবে এর সাথে রাজনৈতিক সীমান্ত, আন্তর্জাতিক সীমানা কিংবা বিতর্কিত অঞ্চলের কোনো দূরবর্তী সম্পর্ক নেই।

একই সাথে জম্মু-কাশ্মীর ও লাদাখ প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে, দেশের সরকারি মানচিত্র অনুযায়ীই এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলকে উপস্থাপন করতে হবে। ভারতের সার্বভৌম ভূখণ্ড নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বা ভুল চিত্রায়ন কোনো অবস্থাতেই মেনে নেবে না নয়াদিল্লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *