মন্দারমণিতে পর্যটকদের ওপর হামলা, গাড়ি পার্কিং নিয়ে ধুন্ধুমার কাণ্ড! – বর্তমান বাংলা

মন্দারমণিতে পর্যটকদের ওপর হামলা, গাড়ি পার্কিং নিয়ে ধুন্ধুমার কাণ্ড! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

পার্কিংকে কেন্দ্র করে শনিবারে রণক্ষেত্র হয়ে উঠল পর্যটন কেন্দ্র মন্দারমণি। গাড়ি রাখা নিয়ে বচসার জেরে এক পর্যটক পরিবারের ওপর লাঠি ও লোহার রড নিয়ে চড়াও হওয়ার অভিযোগ উঠল হোটেলের নিরাপত্তারক্ষী ও ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনায় মহিলা ও প্রবীণ ব্যক্তি সহ একাধিক পর্যটক গুরুতর আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। ঘটনার জেরে দিঘা-মন্দারমণির মতো জনপ্রিয় সৈকত শহরে পর্যটকদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহান্তে বেড়াতে আসা একটি পরিবার একটি হোটেলের বাইরে গাড়ি রেখে সমুদ্র সৈকতে যায়। পরবর্তীতে হোটেল পছন্দ না হওয়ায় তাঁরা অন্য হোটেলে যাওয়ার সময় গাড়ির চালকের সঙ্গে হোটেলের রক্ষীদের বচসা শুরু হয়। অভিযোগ, প্রতিবাদ করতেই লাঠি নিয়ে হামলা চালানো হয়। যদিও হোটেল মালিকপক্ষের দাবি, পর্যটকরাই প্রথমে নিরাপত্তারক্ষীকে আক্রমণ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হোটেলের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *