রেল বন্ধ হতেই উত্তরবঙ্গের পথে উপচে পড়া ভিড়, কোন রুটে মিলবে স্বস্তি? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
September 5, 202612:33 pm
নিউ ফরাক্কায় রেললাইনে লাগাতার ধস এবং মাটি বসে যাওয়ার জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি ব্যাহত হয়েছে। এই আকস্মিক পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমাতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পরিবহন দফতর। পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের নির্দেশ এবং পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের উপস্থিতিতে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে বিশেষ বাস পরিষেবার সূচনা করা হয়েছে। কলকাতা-শিলিগুড়ি রুটে ২৩টি এবং শিলিগুড়ি-কলকাতা রুটে ১৮টি বাস সহ মালদহ ও বালুরঘাট রুটেও অতিরিক্ত বাস নামানো হয়েছে। পাশাপাশি কলকাতার নিউ এসপ্ল্যানেড থেকে এনজেপি পর্যন্ত সন্ধ্যা ও রাতের বিভিন্ন সময়ে বিশেষ বাস চালুর ব্যবস্থা করা হয়েছে।
পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে এনবিএসটিসি এবং এসবিএসটিসি-র ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদেরও বেসরকারি বাস মালিকদের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলা হয়েছে। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বা অযৌক্তিক ভাড়া আদায় রোধ করতে কঠোর সতর্কবার্তা জারি করেছে প্রশাসন।