গদি সুরক্ষিত জেনেও কেন একের পর এক সেনাকর্তাকে সরাচ্ছেন জিনপিং? ফাঁস হলো বিস্ফোরক তথ্য! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
September 5, 202612:33 pm
একচ্ছত্র ক্ষমতা থাকা সত্ত্বেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের ভেতরে তীব্র নজরদারি ও ছাঁটাই অভিযান শুরু করেছেন। সম্প্রতি গালওয়ান সংঘাতের নেপথ্যে থাকা জেনারেল ঝাও জোংকিসহ পিপলস লিবারেশন আর্মির আটজন শীর্ষ সেনাকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মূলত চীনা প্রশাসনের ভেতরের খবর বিদেশে পাচার হওয়া এবং পশ্চিমা বিশ্বের গুপ্তচরবৃত্তির আশঙ্কাই এই আকস্মিক পদক্ষেপের প্রধান কারণ।
জিনপিংয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, চীনের কোনো বড় পদে থাকা ব্যক্তির স্ত্রী বা সন্তান যদি বিদেশে অবস্থান করেন, তবে তিনি পদ খোয়াবেন। ফলে বর্তমানে আমলা, অর্থনীতিবিদ ও গবেষকদের চাকরি হুমকির মুখে পড়েছে। চাকরি বাঁচাতে অনেকেই বিদেশে থাকা পরিবারকে দেশে ফিরিয়ে আনছেন, আবার অনেকে দেশ ছাড়ার কথা ভাবছেন। ফলে জিনপিং সরকারের এমন কঠোর সিদ্ধান্তের কারণে দেশজুড়ে এক অভূতপূর্ব আতঙ্ক বিরাজ করছে।