৯ দিন কাদামাটিতে চাপা, মৃত্যুর মুখ থেকে অলৌকিক প্রত্যাবর্তন! – বর্তমান বাংলা

৯ দিন কাদামাটিতে চাপা, মৃত্যুর মুখ থেকে অলৌকিক প্রত্যাবর্তন! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

ধ্বংসস্তূপের নিচে টানা নয় দিন জীবনের সাথে লড়াই চালিয়ে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন নেপালের দুই নাগরিক। গত ২৬ আগস্ট ভয়াবহ হড়পা বানের সময় ত্রিশূলি ৩এ হাইড্রোপাওয়ার প্রজেক্টে কাজ করার সময় আচমকাই ভারী কাদামাটির স্তূপে চাপা পড়েন কুবীর মহাজন ও সঞ্জয় শাহ। দুর্যোগের তীব্রতায় তাঁদের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন পরিবারের সদস্যরা এমনকি উদ্ধারকারীরাও। অবশেষে শুক্রবার ধ্বংসস্তূপ থেকে কেবল মরদেহ উদ্ধারের উদ্দেশ্যে গিয়ে অলৌকিক এই ঘটনার সাক্ষী হন উদ্ধারকারী দল।

উদ্ধারের পর ৪৫ বছর বয়সি কুবীর মহাজন সজ্ঞান অবস্থায় থাকলেও, ৩০ বছর বয়সি সঞ্জয় শাহ সংজ্ঞাহীন ছিলেন। বর্তমানে তাঁদের কাঠমান্ডুর সেনা হাসপাতালে চিকিৎসা চলছে। ভয়াবহ এই বিপর্যয়ে নদীর ভয়াল রূপ ইতোমধ্যে ১২৫৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং নিখোঁজ অন্তত পাঁচ হাজার মানুষ। চরম এই মানবিক বিপর্যয় ও স্বজন হারানোর বেদনার মাঝেও দুই শ্রমিকের এমন অবিশ্বাস্য জয়ের খবর স্বজনদের মনে নতুন আশার আলো জ্বেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *