জন্মাষ্টমীতে ভিজবে কি আপনার জেলা? রইল বৃষ্টির বড় আপডেট! – বর্তমান বাংলা

জন্মাষ্টমীতে ভিজবে কি আপনার জেলা? রইল বৃষ্টির বড় আপডেট! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

জন্মাষ্টমীর দিনে রাজ্যে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উৎসবের দিনে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বড় কোনো দুর্যোগের সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে নদীয়া, বীরভূম ও মুর্শিদাবাদে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি মিললেও উত্তরবঙ্গের চিত্র একদম আলাদা।

উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতলের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বর্ষণের কারণে ধস নামা এবং নিচু এলাকায় জল জমার প্রবল আশঙ্কা করা হচ্ছে। ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *