রেললাইনে ভয়াবহ ধস, বাতিল উত্তরবঙ্গের একগুচ্ছ ট্রেন! – বর্তমান বাংলা

রেললাইনে ভয়াবহ ধস, বাতিল উত্তরবঙ্গের একগুচ্ছ ট্রেন! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

মালদহ ডিভিশনের তিলডাঙা এবং নিউ ফরাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে আচমকা জমি ধসে চরম বিপর্যয় নেমে এসেছে। রেললাইনে ধস নামায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদহ শাখা থেকে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। রেলের প্রকাশিত বুলেটিন অনুযায়ী বাতিল করা হয়েছে ১৩১৫৩ গৌড় এক্সপ্রেস, ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১২৩৪৩ দার্জিলিং মেল, ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস এবং ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে উত্তরবঙ্গগামী যাত্রীদের কিছুটা স্বস্তি দিয়ে নির্ধারিত সময়েই রওনা দেবে ১৩১৪৭ উত্তরবঙ্গ এক্সপ্রেস।

হঠাৎ এই ট্রেন বাতিলের সিদ্ধান্তের ফলে স্টেশনে স্টেশনে চরম সমস্যায় পড়েছেন হাজার হাজার সাধারণ যাত্রী। বিশেষ করে উত্তরবঙ্গগামী পর্যটক ও নিত্যযাত্রীদের হয়রানি তুঙ্গে পৌঁছেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত ট্র্যাকে যুদ্ধকালীন তৎপরতায় মেরামত কাজ চালাচ্ছেন রেলের ইঞ্জিনিয়ারিং দল। দ্রুত ট্র্যাক চলাচলের উপযুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করার জোড়াতাল চেষ্টা চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *