আন্তর্জাতিক সমুদ্রে ২৪ ভারতীয়কে নিয়ে ড্রোন হামলা, কী ঘটেছিল সেই আতঙ্কের মুহূর্তে? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

রাশিয়ার নোভোরোসিস্ক থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে যাত্রা করা ‘এমভি ব্যারিয়ন’ (IMO 9151412) নামক একটি পণ্যবাহী জাহাজে আকস্মিক ড্রোন হামলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর ঘটে যাওয়া এই হামলায় জাহাজে আগুন ধরে গেলেও নাবিকদের দ্রুত তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। ফেডারেশন অফ সিফেয়ারার্স ইউনিয়নস অফ ইন্ডিয়া (FSUI)-এর তথ্য অনুযায়ী, জাহাজে থাকা ২৩ জন ভারতীয় নাবিকের সকলেই আপাতত সুরক্ষিত আছেন। আগুন নিয়ন্ত্রণে এনে এবং ইঞ্জিন চালু রেখে জাহাজটি পুনরায় নিজ গন্তব্যের দিকে রওনা দিয়েছে। তবে হামলার সময় আশপাশে আরও একটি ড্রোন দেখা যাওয়ায় নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক জলপথে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা ভারতীয় নাবিকদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। এর আগে হরমুজ প্রণালীতে ২১ জন ভারতীয় নাবিকসহ এক কন্টেনার জাহাজে ইরানি নৌকার গুলিবর্ষণের মতো ঘটনার পর সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাবিকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। সরকারি তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় অঞ্চলে চলা ধারাবাহিক হামলায় অন্তত ১৪ জন ভারতীয় নাবিকের প্রাণহানি ঘটেছে। কোনো সংঘাতের অংশ না হওয়া সত্ত্বেও বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় নাবিকরা বারবার লক্ষণে পরিণত হওয়ায় আন্তর্জাতিক জলপথে তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে এখন জোরালো পদক্ষেপের দাবি উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *