কোমর জলে ভাসছে বিয়ের সাজ, চরম দুর্যোগেও ভালোবাসার এই দৃশ্য দেখে অবাক সবাই! – বর্তমান বাংলা

কোমর জলে ভাসছে বিয়ের সাজ, চরম দুর্যোগেও ভালোবাসার এই দৃশ্য দেখে অবাক সবাই! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

ভয়াবহ বন্যা ও টানা এক মাসের অতিবৃষ্টির জেরে যখন চারদিক বিপর্যস্ত, ঠিক তখনই প্রাকৃতিক দুর্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক মাধ্যমে তুমুল শোরগোল ফেলে দিলেন ফিলিপিন্সের এক নাছোড়বান্দা প্রেমিক যুগল। ঘটনাটি ঘটেছে ম্যানিলার হাডোনয় শহরের সেন্ট জন দ্য ব্যাপটিস্ট চার্চে। বন্যার কারণে গির্জার ভেতরে এক কোমর জল জমে যাওয়ায় কর্তৃপক্ষ বিয়ে আপাতত মুলতুবি রাখার অনুরোধ জানিয়েছিলেন। তবে বর গিলেস চিকো এবং কনে লেইয়ান লিয়া জা গালং সেই পরামর্শ কানে তোলেননি। ডিসেম্বরের নির্ধারিত বিয়ে এগিয়ে এনে কনে নিজের লম্বা সাদা গাউন কেটে ছোট করেন এবং রিকশায় চেপে গির্জায় পৌঁছান।

ঘোলা জল পেরিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে কনে যখন অল্টারের দিকে হাঁটা শুরু করেন, ততক্ষণে তাঁদের পোশাক জলে একেবারে ভিজে একশা। পরিবারের প্রায় পনেরো জন সদস্যের উপস্থিতিতে এক কোমর জলে দাঁড়িয়ে আংটি বহনকারী খুদে শিশুটিও তার দায়িত্ব পালন করে। এমন অবস্থায় পাদরিও দেরি না করে দ্রুত বিয়ের শুভকাজ সম্পন্ন করেন। পায়ে চোট পেয়ে কাজের ছুটি থাকার সুযোগেই গিলেস এই বিয়ের সিদ্ধান্ত নেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বিয়ের ভিডিও ও ছবি দেখে নেটিজেনরা তাজ্জব হয়ে গেছেন। দুর্যোগের চরম সংকট কাটিয়ে ভালোবাসাকে জয়ী করার এই অদম্য ইচ্ছা এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *