বাংলাদেশ ক্রিকেটে বড়সড় কেলেঙ্কারি, তদন্তের মুখে ৩ কর্তা! – বর্তমান বাংলা

বাংলাদেশ ক্রিকেটে বড়সড় কেলেঙ্কারি, তদন্তের মুখে ৩ কর্তা! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেটে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে দুর্নীতির কালো ছায়া। বোর্ডের প্রাক্তন ডিরেক্টর মুহম্মদ মুখলেসুর রহমান (শামিম)-সহ তিন শীর্ষ কর্তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা ও বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাকি দুই কর্তা হলেন জ়াকির হোসেন ও রাকিবুল ইসলাম সানি। বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ়’-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন নীতি ভেঙে খেলায় প্রভাব খাটানো ও আর্থিক অনিয়মসহ একাধিক ধারায় তাঁদের অভিযুক্ত করা হয়েছে।

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টেগ্রিটি ইউনিট’-এর প্রাথমিক অনুসন্ধানের পরই ঘটনাটি প্রকাশ্যে আসে। জানা গেছে, তদন্ত চলাকালীন শামিম ও তাঁর সহযোগীরা কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ তুলে ধরতে পারেননি, উপরন্তু তাঁরা তদন্তকারীদের অসহযোগিতা করেছেন।

অভিযোগের তীব্রতায় তিন কর্তাকেই সাময়িকভাবে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে তাঁদের লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও ক্রিকেট বোর্ডের পাঁচ আধিকারিকের বিরুদ্ধে একই ধরণের অনিয়মের তদন্ত শুরু হয়েছিল; এবার সেই তালিকায় যুক্ত হলো এই তিন নাম। তবে গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মেধা বা সরকারি বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *