পুজোর পরেই পুরভোট, কত বাহিনী চাই? জেলাশাসকদের কাছে রিপোর্ট চাইল কমিশন! – বর্তমান বাংলা

পুজোর পরেই পুরভোট, কত বাহিনী চাই? জেলাশাসকদের কাছে রিপোর্ট চাইল কমিশন! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

দুর্গাপুজো মিটতেই কলকাতা ও হাওড়াসহ রাজ্যের বকেয়া পুরসভাগুলিতে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।বুধবার রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তার সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে এই প্রক্রিয়া শুরু হয়।বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, পুজোর আগেই ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র সুনির্দিষ্টকরণ এবং কর্মী বরাদ্দের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে ছয়টি জেলার জেলাশাসকের কাছে পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তার হিসাব চেয়েছে কমিশন।

প্রথম দফার এই বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসকরা অংশ নেন। বৈঠকে আসন সংরক্ষণ, ইভিএম ব্যবস্থাপনা এবং স্ট্রং রুমের পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে ইভিএমের লভ্যতা ও দফায় দফায় নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *