কাদামাটির নিচে তলিয়ে গেল সব, নেপালে স্বজনহারাদের কান্নায় ভারী আকাশ! – বর্তমান বাংলা

কাদামাটির নিচে তলিয়ে গেল সব, নেপালে স্বজনহারাদের কান্নায় ভারী আকাশ! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

কাঠমাণ্ডু: ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে নেপালের বিপর্যস্ত ছবিটা ৫ দিন পেরিয়ে গেলেও বদলায়নি। ক্রমাগত উদ্ধারকাজ চললেও পাল্লা দিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। এর মধ্যেই রাজধানী কাঠমাণ্ডুর হাসপাতাল প্রাঙ্গণে গড়ে উঠেছে এক হৃদয়বিদারক পরিবেশ।

প্রিয়জনের খোঁজে হাসপাতালের মর্গের বাইরে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। কারও চোখে শ্রাবণ, কেউ বা পাথর চাপা কষ্ট নিয়ে চাতক পাখির মতো চেয়ে আছেন কোনো একটিমাত্র খবরের আশায়। নিখোঁজ স্বজনকে চিহ্নিত করতে পরিবারগুলোর শেষ সম্বল এখন হাতের কোনো বিশেষ ট্যাটু কিংবা মুঠোফোনে থাকা ছবি। সেই ছবি নিয়েই তারা ছুটে বেড়াচ্ছেন হাসপাতাল কর্মীদের দরজায় দরজায়। প্রশাসন থেকে মৃতের তালিকা টাঙানোমাত্রই সেখানে উপচে পড়ছে স্বজনহারাদের ভিড়।

উদ্ধারকারীদের আশঙ্কা, হিমবাহ ধসে আসা কাদা ও জলর নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে থাকতে পারেন। সব মিলিয়ে, ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর বুকফাটা হাহাকারে স্তব্ধ এখন পুরো নেপাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *