সিন্ধুচুক্তি নিয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু জলবণ্টন চুক্তি ভারতকে মেনে চলতে হবে—সোমবার এই মর্মে রায় দিয়েছে হেগের আন্তর্জাতিক শালিসি আদালত। আদালত জানিয়েছে, চুক্তি বাতিল বা স্থগিত করার মতো কোনও যুক্তিযুক্ত কারণ নেই এবং বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তি একতরফাভাবে বন্ধ করার ক্ষমতা দিল্লির নেই। পহেলগাঁও হামলা ও ভারত-পাক উত্তেজনার জেরে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পরেই পাকিস্তানের আবেদনে এই রায় দেয় আদালত। তবে হেগের এই নির্দেশ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে ভারত।
পালটা এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, আন্তর্জাতিক শালিসি আদালতের বৈধতাই ত্রুটিপূর্ণ এবং অবৈধভাবে গঠিত ওই সংস্থার কথার কোনও মূল্য নেই। ভারতের সার্বভৌম সিদ্ধান্তের ওপর ছড়ি ঘোরানোর কোনও এখতিয়ার হেগের আদালতের নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে দিল্লি। মন্ত্রক জানিয়েছে, আদালতের এই রায়ের বিন্দুমাত্র প্রভাব ভারতের পদক্ষেপের ওপর পড়বে না এবং সিন্ধু জলচুক্তি স্থগিতই রাখা হবে। পাশাপাশি, পাকিস্তানের স্বার্থ রক্ষার্থে বিশ্বব্যাঙ্কের প্রতিনিধির ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সিদ্ধান্তকেও পাত্তা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।
🔸 #PCA Press Release | The Indus Waters Western Rivers Arbitration (Islamic Republic of Pakistan v. Republic of India) 🔸
𝗧𝗵𝗲 𝗖𝗼𝘂𝗿𝘁 𝗼𝗳 𝗔𝗿𝗯𝗶𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗜𝘀𝘀𝘂𝗲𝘀 𝗔𝘄𝗮𝗿𝗱 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗦𝘁𝗮𝘁𝘂𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗜𝗻𝗱𝘂𝘀 𝗪𝗮𝘁𝗲𝗿𝘀 𝗧𝗿𝗲𝗮𝘁𝘆 𝗮𝗻𝗱… pic.twitter.com/0QWASt85Cw
— Permanent Court of Arbitration (@PCA_CPA) August 31, 2026